1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

সরিষাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও আর্থিক অনুদান বিতরণ

  • প্রকাশিতঃ শনিবার, ৩ মে, ২০২৫
  • ৩৮০ বার পঠিত

সরিষাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও আর্থিক অনুদান বিতরণ

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার :

জামালপুরের সরিষাবাড়ীতে সরিষাবাড়ী কিন্ডার গার্টেন ডেভেলপার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত
মেধা মূল্যায়ন–২০২৪” উপলক্ষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।শনিবার সকালে এসোসিয়েশনের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী কিন্ডার গার্টেন ডেভেলপার এসোসিয়েশন সভাপতি আবু বক্কর সিদ্দিক।প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ,সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ ও কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল বারেক।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের পরিচালক,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ বছর ১৮টি কিন্ডারগার্টেন থেকে নির্বাচিত ২০৬ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরিষাবাড়ী কিন্ডার গার্টেন ডেভেলপার এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীনুর ইসলাম শামীম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD