সরিষাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও আর্থিক অনুদান বিতরণ
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার :
জামালপুরের সরিষাবাড়ীতে সরিষাবাড়ী কিন্ডার গার্টেন ডেভেলপার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত
মেধা মূল্যায়ন–২০২৪" উপলক্ষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।শনিবার সকালে এসোসিয়েশনের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী কিন্ডার গার্টেন ডেভেলপার এসোসিয়েশন সভাপতি আবু বক্কর সিদ্দিক।প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ,সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ ও কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল বারেক।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের পরিচালক,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ বছর ১৮টি কিন্ডারগার্টেন থেকে নির্বাচিত ২০৬ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরিষাবাড়ী কিন্ডার গার্টেন ডেভেলপার এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীনুর ইসলাম শামীম।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM