1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু

আমতলীর পায়রা নদীর ইজারা বাতিলের দাবীতে মানবন্ধন কর্মসূচী পালন

  • প্রকাশিতঃ শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

 

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি:

 

আমতলীর পায়রা নদীর ফেরির ইজারা বাতিল এবং খেয়া পারাপারের ভাড়া ১০ টাকা করার দাবীতে শনিবার সকালে খেয়াঘাট এলাকায় ঘন্টাব্যাপী এক মানবন্ধন কর্মসূচী পালন করে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার নেতা কর্মীরা। মানবন্ধন কর্মসূচীতে দুই শতাধিক নেতা কর্মী এবং সাধারন মানুষ অংশগ্রহন করে।
শনিবার সকাল ১১ টায় আমতলী-পুরাকাটা পারাপারের খেয়াঘাট এলাকার আমতলীর পাড়ে বরগুনার জেলা পরিষদ কর্তৃক দেওয়া ফেরির ইজারা বাতিল এবং নৌকায় খেয়াপারাপারে ভাড়া ১০ টাকা করার দাবীতে ঘন্টাব্যাপী এক মানবন্ধন কর্মসীচী পালিত হয়। ইসলামী শ্রমিক আন্দোলন আমতলী উপজেলা শাখার সভাপতি মো. শাহ আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ইসলাম আন্দোলন বরগুনা জেলা শাখার উপদেষ্টা মাওলানা ওমর ফারুক জিহাদী, ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ইউসুব মাতুব্বর, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা মীর সোলায়মান, ইসলামী যুব আন্দালনের আমতলী শাখার সভাপতি হাফেজ খালিদ সাইফুল্লাহ ও ইসলামী যুব আন্দোলনে আমতলী শাখার সাধারন সম্পাদক হাফেজ মো. ইছা প্রমুখ।
বক্তারা বরগুনার জেলা পরিষদের দেওয়া পায়রা নদীর ফেরির ইজারা বাতিল করে বিনা টাকায় সাধারন গরীব মানুষের পারাপারের জন্য ব্যবস্থা গ্রহনের দাবী জানান। তারা বলেন, গত বছর যেখানে জনপ্রতি পারাপাড়ের ভাড়া ছিল ২০ টাকা এবছর সেখানে জন প্রতি ৫ টাকা বাড়িয়ে ২৫ টাকা নির্ধারন করে দেয় জেলা পরিষদ। এত টাকা দিয়ে সাধারন গরীব মানুষের পক্ষে খেয়াপারাপাড় কঠিন হয়ে পড়েছে। তাই ফেরির ইজারা বাতিল এবং খেয়া পারাপারের ভাড়া ১০টাকা করার দাবী জানান।
বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মো. শফিউল আলম বলেন, প্রতি ৩ বছর পর পর সরকারী নিয়ম অনুযায়ী ইজারা মূল্য বাড়াতে হয়। সে ক্ষেত্রে সাধারন মানুষের কথা বিবেচনা করে নামমাত্র টাকা বাড়ানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD