1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করার আশ্বাস মহাপরিচালকের

  • প্রকাশিতঃ শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৪২ বার পঠিত

শিমুল তালুকদার, সদরপুর থেকে :

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার আশ্বাস দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান। তিনি বলেছেন, আগামীতে সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হবে।

৩ মে শনিবার সদরপুর উপজেলা পরিষদ হল রুমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ফরিদপুর জেলার সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিক নিয়ে নির্দেশনামূলক বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, চরাঞ্চলের দুর্গম এলাকার শিক্ষকদের জন্য বিশেষ ভাতা, রাত্রি যাপনের জন্য ব্যবস্থা এবং এক বছরের মধ্যে বদলীর ব্যবস্থা করা হবে।

ফরিদপুর জেলা প্রশাসক
মোহাম্মদ কামরুল হাসান মোল্যার
সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মোঃ ফজলুর রহমান।

সভার শুরুতে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা এবং চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন দুই উপজেলার প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষকদের বিভিন্ন সমস্যা প্রস্তাবাকারে তুলে ধরেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান প্রশ্নোত্তর পর্বে উপস্থিত প্রধান শিক্ষকদের কাছে প্রাথমিক শিক্ষার সঙ্গে সম্পর্কিত ও বিদ্যালয়গুলোর ভৌত অবকাঠামোগত বিভিন্ন সমস্যা তুলে আনেন।

এ সময়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক মো. আলী রেজা, সহকারী পরিচালক (একীভূত শিক্ষা) রোখসানা পারভিনসহ সদরপুর ও চরভদ্রাসন উপজেলার ১৮৮ জন প্রধান শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের ৮২ জন কর্মকর্তা, ও উপজেলার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD