1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজশাহীতে বাংলাদেশ প্রেস ক্লাব এর উদ্দ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

  • প্রকাশিতঃ শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

 

মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধিঃ (নওগাঁ):

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে সারা বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়।
এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের ¯স্লোগান, ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব।’
শনিবার (৩ মে ২০২৫) দুপুর ১২ টায় ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫’ উপলক্ষে বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে রাজশাহী রেলগেট সংলগ্ন এলকায় মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মানব বন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক মো. আব্দুল হালিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. হাফিজুর রহমান হাফিজ ও নওগাঁ জেলা আহবায়ক নুরনবী নাইস সদস্য সচিব মোঃ মোকছেদুল ইসলাম নওগাঁ সদরে সভাপতি ওমর ফারুক সাধারন সম্পদক ইয়াকাহারুল ইসলাম নয়ন সাংগঠনিক আলমঙ্গীর ও জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের সকল জেলা ও উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক বৃন্দ।
প্রসঙ্গত: বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। শুক্রবার ২ মে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ২০২৫ সালের সূচকে এই তথ্য প্রকাশ করেছে।
৩৩.৭১ স্কোর নিয়ে ১৮০টি দেশের মধ্যে সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৯তম। ২০২৪ সালের সূচকে ও বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম (স্কোর ছিল ২৭.৬৪), এর আগের বছর ছিল ১৬৩তম। ২০১৮ সালের পর এই প্রথম সূচকে ১৫০-এর ভেতর অবস্থান করছে বাংলাদেশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD