filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Auto;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 91.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;

গোয়ালন্দে মে দিবস পালন
মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল ৭ টায় প্রতিষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আড়ৎপট্টি এলাকায় দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে র্যালী বের করে রাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন(১৭২৭)। র্যালীটি গোয়ালন্দ বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আলোচনা সভায় রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব মো. গোলজার হোসেনের সঞ্চালনায় আহবায়ক মো. শহিদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোয়ালন্দ উপজেলা শাখার সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মোল্লা মজি, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. রোস্তম মোল্লাজ প্রমুখসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও সাধারণ শ্রমিকগণ।