1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু

মেঘনা নদীতে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছে ৫২ হাজার জেলে

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২১২ বার পঠিত

মেঘনা নদীতে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছে ৫২ হাজার জেলে

মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

নিষেধাজ্ঞার ৬০দিন পর লক্ষ্মীপুরের রায়পুরসহ চার উপজেলার মেঘনা নদীতে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। তাই জাল ও নৌকাসহ সব ধরনের কাজ সেরে নিতে মাছঘাটগুলোতে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। 

জেলা মৎস্য কর্মকর্তা অভিযান সফল দাবি করে বলেন, গত বছরের চেয়ে এবার মাছের উৎপাদন বাড়বে।  উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ হয় ২৮ হাজার ৫০০ মেট্রিকটন।  যা গত বছরের চেয়ে ৫ হাজার মেট্রিকটন বেশি।

জেলা ও উপজেলার মৎস্য অফিসগুলোর সূত্রে জানা যায়, এ জেলায় প্রায় ৫২ হাজার জেলে রয়েছে।  তাদের মধ্যে ৪৩ হাজার জেলে নিবন্ধিত রয়েছে।  এসব জেলে মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে।  জাটকা সংরক্ষণও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস নদীতে সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ছিল।  এ সময় ৩ শতাধিক মোবাইল কোর্টের মাধ্যমে অর্ধশতাধিক জেলেকে জেল-জরিমানা করা হয়।  জব্দ করা হয়েছে ১০ লাখ মিটার কারেন্ট জাল।

জানা গেছে, নিষেধাজ্ঞা শেষ হয়েছে বুধবার মধ্যরাতে।  এরপর থেকে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা উঠে যাবে।  তাই মাছ শিকারের জন্য জেলেরা প্রস্তুতি নিচ্ছে।  জাল ও নৌকাসহ সব ধরনের কাজ সেরে নিতে ৩০টি মাছঘাটে ব্যস্ত সময় পার করছেন তারা। 

রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১০০ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল।  এ সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাত করণ ও মজুদকরণ নিষিদ্ধ ছিলো।  এসময় প্রত্যেক জেলেকে ২৫ কেজি হারে ভিজিএফের চাল বরাদ্ধ দেওয়া হয়।

এখন পর্যন্ত অনেক জেলে বরাদ্ধকৃত চাল না পাওয়ার অভিযোগ করেন।  জেলেরা জানান, প্রতিবছর নদীতে অভিযান চলে। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদনের লক্ষ্য এবারের অভিযান সফল হয়।  সরকারের আইন মেনে নদীতে যায়নি লক্ষ্মীপুরের রায়পুর সহ ৪ উপজেলার জেলেরা।  নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল মধ্যে রাতে উঠে যাওয়ায় পুরোদমে নদীতে মাছ ধরা শুরু হয়েছে।  তাই নৌকা ও জালসহ অন্যান্য কাজ সেরে নিয়ে নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরছে।  দীর্ঘদিন পর বৃহস্পতিবার ভোরে মাছ ধরতে নদীতে নামছে।

এবারের অভিযান সফল দাবি করে জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন ও রায়পুর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এমদাদুল হক বলেন, গতবারের চেয়ে এবার মাছের উৎপাদন আরো বৃদ্ধি পাবে। দুই মাসে নদীতে প্রায় ৩০০ অভিযান চালানো হয়েছে।  এ সময় বেশ কয়েকজন জেলেকে জেল জরিমানা ও মামলা দায়ের করা হয়েছে।  ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।  ভবিষ্যতে তা অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি।  উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২৮ হাজার ৫০০ মেট্রিকটন।  গত বছর চেয়ে ৫ হাজার মেট্রিকটন বেশি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD