1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু

রাজশাহী ওয়াসার নতুন প্রকল্পে দৈনিক শোধন হবে ২০ কোটি লিটার

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

 

রাজশাহী ওয়াসার নতুন প্রকল্পে দৈনিক শোধন হবে ২০ কোটি লিটার। 

মোস্তাফিজুর রহমান লিটন পবা প্রতিনিধি, রাজশাহী :

 

রাজশাহী শহরের মানুষের বিশুদ্ধ পানির চাহিদা পূরণে পদ্মা নদীর পানি শোধন করে সরবরাহের উদ্যোগ নিয়েছে রাজশাহী ওয়াসা।

গোদাগাড়িতে নির্মাণাধীন এই পানি শোধনাগারের মাধ্যমে প্রতিদিন ২০ কোটি লিটার পানি সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রকল্পের ২০ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২৭ সালের মধ্যে প্রকল্পটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

 

চীনের হুনান কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেডের সহায়তায় পরিচালিত এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয় সোমবার (২৮ এপ্রিল)। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এ প্রকল্প শুধু নিরাপদ পানি সরবরাহই নয়, স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. সাইফুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দেশের অনেক অঞ্চলে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। সরকার দীর্ঘমেয়াদি সমাধানে কাজ করছে এবং এ প্রকল্প তারই অংশ।

 

রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল আলম সরকার জানান, ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমাতে এবং পরিবেশ সুরক্ষায় এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্প পরিচালক পারভেজ মাহমুদ বলেন, এই শোধনাগার থেকে গোদাগাড়ি, নওহাটা ও কাটাখালি এলাকার প্রায় ৩০টি ওয়ার্ডে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে।

 

২০১৫ সালে সম্ভাব্যতা যাচাই শেষে ২০২৩ সালের জুনে প্রকল্পের কাজ শুরু হয়। ৪৮ মাসের মধ্যে এটি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। ৪,০৬২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পে বাংলাদেশ সরকার ১,৭৪৮ কোটি ও চীনের হুনান কোম্পানি ২,৩১৩ কোটি টাকা বিনিয়োগ করছে।

প্রকল্পের মাধ্যমে ২০৩৫ সালের মধ্যে রাজশাহীর পানির কাভারেজ ৮৪ শতাংশ থেকে ১০০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে পানির গুণগত মান উন্নয়ন ও জন প্রতি ব্যবহার ৬৫ লিটার থেকে ১৪০ লিটার পর্যন্ত বাড়ানো হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইকোনমিক রিলেশন ডিপার্টমেন্টের উপসচিব আব্দুল কাদের, প্রকল্পের বাণিজ্যিক ব্যবস্থাপক যো হুয়াইয়েন এবং চিফ প্রজেক্ট অ্যাডভাইজার শু জো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD