
গোয়ালন্দে রাস্তা নির্মাণে অনিয়ম,দুর্নীতির অভিযোগ, এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান
মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্বাবধানে চর দৌলতদিয়া লাল মিয়া মৃধা পাড়া থেকে জয়নাল মৃধার বাড়ি পর্যন্ত ১৪১৫ মিটার রিহ্যাব বা পূর্ণবাসন পাকাকরণের কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর-এলজিইডি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
২৯ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে গোয়ালন্দ উপজেলা এলজিইডি কার্যালয়ে ফরিদপুর দুদকের সহকারী পরিচালক সরদার আবুল বাশারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুদক কর্মকর্তা আবুল বাশার গণমাধ্যমকর্মীদের জানান, আমি সহ আমার উপসহকারী পরিচালক কামরুল হাসান ও ফরিদপুর সড়ক বিভাগের নিরপেক্ষ প্রকৌশলী মো. রফিকুল ইসলামকে সাথে নিয়ে গোয়ালন্দ উপজেলা এলজিইডির তত্বাবধানে সরেজমিনে চর দৌলতদিয়া লাল মিয়া মৃধা পাড়া থেকে জয়নাল মৃধার বাড়ি পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ টাকা ব্যায়ে ১৪১৫ মিটার রিহ্যাব বা পূর্ণবাসন পাকাকরণের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযানে এসেছি। অভিযানকালে আমরা রাস্তাটির দৈঘ্য, প্রস্ত, খোয়া ও লেয়ার ৩০০,৫০০,৭০০ মিটার পর পর পরিমাপ করেছি। এ বিষয়ে বিশেষজ্ঞ প্রকৌশলীর পূর্ণাঙ্গ মতামত সাপেক্ষে কতৃপক্ষকে আমরা পরবর্তীতে প্রতিবেদন দিবো। উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে এবং তাদের বিষয়টি অবহিত করেছি। তিনি আরও বলেন, এখানে নিম্ন মানের খোয়া, ইট, রাবিশ ব্যববহার করা হচ্ছে। কিন্তু আমরা এখানে সরেজমিনে এসে দেখতে পেয়েছি কোন রাবিশ ফেলা হয়নি এবং রাস্তার কাজ চলমান এমনকি চূড়ান্ত বিল প্রদান করা হয়নি। আমরা জানতে পেরেছি ইতিপূর্বে এটি এইচবিবি রাস্তা ছিলো এই ইটগুলো রাস্তার ব্যবহার করা হয়েছে বিধায় এই ইটগুলোর দাম ৪৮ লক্ষ টাকা ধরা হয়েছে এটা ইস্টিমেটে ধরা আছে এই টাকা ব্যবতী ঠিকাদারকে বিল পরিশোধ করা হয়েছে। পরবর্তীতে এই রাস্তার কাজ যেন পূর্ণাঙ্গভাবে করা হয় সেজন্য ঠিকাদার ও প্রকৌশলীকে বলা হয়েছে। রাস্তার কাজে কোন অনিয়ম আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে রাস্তার কাজে একটি সাইনবোর্ড লাগানোর কথা থাকে কিন্তু সেটি লাগানো নেই এবং ঠিকাদার কাজের জন্য নিম্নমানের কিছু ইটের খোয়া ব্যবহারের চেস্টা করা হয়েছিল সেটি প্রকৌশলী ও এলাকাবাসীর বাঁধায় মুখে ট্রাকে তুলে ফেরত নিয়ে যাচ্ছে।
গোয়ালন্দ উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল বলেন, এলজিইডির কর্তৃক চর দৌলতদিয়া লাল মিয়া মৃধা পাড়া থেকে জয়নাল মৃধার বাড়ি পর্যন্ত ১৪১৫ মিটার রিহ্যাব বা পূর্ণবাসন এর আওতায় ১ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজ চলমান রয়েছে। রাস্তাটির নির্মাণ কাজে তদন্ত সাপেক্ষে ফরিদপুর দুদকের একটি টিম রাস্তাটি পরিদর্শন করেন। তারা ৫-৬ টি পয়েন্টে রাস্তাটির দৈঘ্য, প্রস্ত, পরিমাপ করেন এবং মেজারমেন্টে যা ধরা ছিলো তার থেকে বেশি মান পান।