1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাভারে নাশকতার আশঙ্কা: বাসে আগুন, ককটেলসদৃশ বস্তু উদ্ধার; ছাত্রলীগের ৩ কর্মী আটক নিজেদের স্বাক্ষরে অনুমোদন, উপকমিটিতে নিজেদেরই পদ! রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে শিবিরের মানববন্ধন রাজশাহীতে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় ছাত্রলীগের ধর্মঘট ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ প্রশিক্ষণ পতেঙ্গায় চায়ের দোকানের আড়ালে মোবাইল জুয়া: নিঃস্ব হচ্ছে দিনমজুর ও রিক্সাচালক, নেপথ্যে ‘হানিফ ভাই’ দুমকিতে আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান

শেরপুরের শ্রীবরদীতে জনসচেতনতা মূলক “বিট পুলিশিং সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫২৯ বার পঠিত

 

শেরপুরের শ্রীবরদীতে জনসচেতনতা মূলক “বিট পুলিশিং সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে

শেরপুর প্রতিনিধি ঃ মোঃ শহিদুল ইসলাম

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীবরদী থানা পুলিশের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধের জন্য সচেতনামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর)
শ্রীবরদী থানাধীন করুয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম, পিপিএম-সেবা।

পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মাদকের সাথে কারো কোনভাবে সম্পৃক্ততা থাকবেনা বলে হুশিয়ারি করেন। আর যদি কেউ সম্পৃক্ত হলে তাকে চরম মূল্য দিতে হবে বলে জানান।

তিনি, মাদক, জুয়া, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্টে হয়ে অপমৃত্যু প্রতিরোধে লক্ষ্যে জেলাব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি পিতা-মাতার ভরণপোষণ আইন ও বিভিন্ন সমাজিক সমস্যা নিয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ্য করে বলেন, ‘সামনে শারদীয়া দুর্গাৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন কুচক্রী স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে। এই বিষয়ে জেলা পুলিশ তৎপর এবং সাম্প্রদায়িক অস্থিরতার বিরুদ্ধে সকলকে সচেতন থাকার আহবান জানান।

পুলিশি সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আজকের এই বিট পুলিশিং সমাবেশ বলে উল্লেখ করেন। তিনি যে কোনো ধরনের অপরাধ সর্ম্পকে তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা পুলিশ সুপার মহোদয়ের সরকারি নম্বর অথবা থানার অফিসার ইনচার্জ নম্বরে ফোন করে জানানোর আহবান করেন।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ কাইয়ুম খান সিদ্দিকী’র সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এ.ডি.এম শহিদুল ইসলাম, কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ ফিরোজ খান নুন, গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ জলিল, গোশাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আশিকুর রহমান, শেরপুর জেলা কৃষক লীগের সভাপতি জনাব মোঃ আব্দুল কাদির, কুড়িকাহনিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোঃ মোজাম্মেল হক প্রমুখ।

বিট পুলিশিং সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, স্থানীয় জনসাধারণ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD