1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

সদরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ভেঙ্গে দেওয়া হলো ৫ টি দোকান ঘর 

  • প্রকাশিতঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১২৭ বার পঠিত

সদরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ভেঙ্গে দেওয়া হলো ৫ টি দোকান ঘর 

শিমুল তালুকদার, সদরপুর থেকেঃ

ফরিদপুরের সদরপুর উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে ৫ টি  দোকানঘর ভেঙ্গে দেওয়া  হয়েছে সেই সাথে একটি শেড ঘরও প্রভাবশালীদের হাত থেকে দক্ষলমুক্ত করা হয়েছে।  

দীর্ঘদিন  যাবত সরকারী জায়গা দখল করে এসব  দোকান ঘর নির্মান করে ভাড়া দিয়ে ব্যাবসা করে আসছিল স্থানীয় প্রভাবশালী মহলের কিছু লোক।

রবিবার (২০ এপ্রিল)  বিকেলে উপজেলা সদরের স্টেডিয়াম মাঠ সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা। 

অভিযান সুত্রে  জানা যায়, উপজেলা সদরের  মাঠ সংলগ্ন  এলাকায় সরকারী জায়গা দখল  করে দোকান ঘর তুলে ভাড়া দিয়েছিলেন কিছু প্রভাবশালী ব্যাক্তি উপজেলা প্রশাসন  তাদের বার বার নোটিশ করলেও  তারা সরকারী জায়গা থেকে দোকান ঘর সরিয়ে নেয়নি।  যার ফলে আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা ভেংগে দেওয়া হয়। সেই সাথে বড় একটি শেড ঘরও প্রভাবশালীদের দখল থেকে দখল মুক্ত করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, প্রভাবশালীদের হাত থেকে সরকারী জায়গা দখল মুক্ত করতে আগামীতেও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD