সদরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ভেঙ্গে দেওয়া হলো ৫ টি দোকান ঘর
শিমুল তালুকদার, সদরপুর থেকেঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে ৫ টি দোকানঘর ভেঙ্গে দেওয়া হয়েছে সেই সাথে একটি শেড ঘরও প্রভাবশালীদের হাত থেকে দক্ষলমুক্ত করা হয়েছে।
দীর্ঘদিন যাবত সরকারী জায়গা দখল করে এসব দোকান ঘর নির্মান করে ভাড়া দিয়ে ব্যাবসা করে আসছিল স্থানীয় প্রভাবশালী মহলের কিছু লোক।
রবিবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের স্টেডিয়াম মাঠ সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।
অভিযান সুত্রে জানা যায়, উপজেলা সদরের মাঠ সংলগ্ন এলাকায় সরকারী জায়গা দখল করে দোকান ঘর তুলে ভাড়া দিয়েছিলেন কিছু প্রভাবশালী ব্যাক্তি উপজেলা প্রশাসন তাদের বার বার নোটিশ করলেও তারা সরকারী জায়গা থেকে দোকান ঘর সরিয়ে নেয়নি। যার ফলে আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা ভেংগে দেওয়া হয়। সেই সাথে বড় একটি শেড ঘরও প্রভাবশালীদের দখল থেকে দখল মুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, প্রভাবশালীদের হাত থেকে সরকারী জায়গা দখল মুক্ত করতে আগামীতেও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM