1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে ৬ কেজি গাঁজাসহ এক নারী পাচারকারী আটক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে ৬ কেজি গাঁজাসহ এক নারী পাচারকারী আটক।

মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহী :

 

রাজশাহীর বেলপুকুর চেকপোস্টে র‍্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ একজন নারী মাদক পাচারকারীকে আটক করেছে।

গতকাল (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে বেলপুকুর বাইপাস মোড়ে হাইওয়ে সড়কের উপর এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। আটককৃত নারী মাদক পাচারকারীর নাম মোছাঃ মনি আক্তার (৩৫)। তিনি ফেনী জেলার দাগনভূঁইয়া থানার সিন্দুরপুর ইউনিয়নের বাসিন্দা এবং মো. ইব্রাহিম খলিলের স্ত্রী।

র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘আলভি স্পেশাল ’ (রেজিঃ নম্বর- ঢাকা মেট্রো-ব-১৪-১৫৯৪) নামক যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় মনি আক্তারের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে মনি আক্তার স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় মনি আক্তারের বিরুদ্ধে রাজশাহী মহানগরের বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD