1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে জনমনে আতঙ্ক ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২.২ কেজি ভারতীয় গাঁজাসহ মোটরসাইকেল জব্দ রাণীশংকৈলে পৈতৃক সম্পত্তি জবর দখলের চেষ্টার অভিযোগ হতাহতের শঙ্কা ট্রেড লাইসেন্স না থাকায় দুপচাঁচিয়য় ৫ দোকানে জরিমানা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শার্শায় বিএনপির বিক্ষোভ মিছিল দুপচাঁচিয়ায় উপকার ভোগীদের মাঝে আর্থিক চেক বিতরণ চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে বিজিবির নজরদারি জোরদার লক্ষ্মীপুরে ছাত্র দলের সভাপতি পদে আলোচিত দু’জনই বিবাহিত। আওয়ালীগ ষড়যন্ত্রে জড়ালে জনগণ ছেড়ে দেবে না—মির্জা ফয়সল আমীন

রাজবাড়ী পাংশায় না বলে আম পাড়ায় শিশুকে গাছে সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ‎ উঠেছে

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৭৩ বার পঠিত

রাজবাড়ী পাংশায় না বলে আম পাড়ায় শিশুকে গাছে সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ‎ উঠেছে।

পাংশা ও কালুখালী প্রতিনিধিঃ মোঃ মিজানুর রহমান

রাজবাড়ীর পাংশায় না বলে আম পাড়ায় এক শিশুশিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে আবু শামীম সরদারের (৪৫) বিরুদ্ধে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে পাংশা উপজেলার মৌকুরি মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার শিশুটি বর্তমান পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনার পর পরই পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিশুর বাবা।

অভিযুক্ত আবু শামীম সরদার ওই এলাকার মৃত হবিবর সর্দারের ছেলে। নির্যাতনের শিকার শিশু রাফি (১০) একই এলাকার রবিউল ইসলামের ছেলে ও মৌকুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
‎
ভুক্তভোগী শিশুর বাবা মোঃ রবিউল ইসলাম বলেন, মঙ্গলবার বিকেলে খেলার ফাঁকে প্রতিবেশি আবু শামীম সর্দারের গাছ থেকে একটি আম পারে আমার ছেলে। এর জের ধরে শামীম সরদার আমার ছেলেকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। এসময় ওর চিৎকার ও কান্নাকাটিতে স্থানীয় লোকজন এগিয়ে এলে শামীম সর্দার পালিয়ে যায়। এতে আমার ছেলে মারাত্মক জখম হয়। ছেলেকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
‎
‎এ বিষয়ে অভিযুক্ত শামীম সরদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, রবিউলের ছেলে রাফি প্রায়ই আমার গাছের আম পেড়ে নিয়ে যায়। কিন্তু আমি ধরতে পারি না। গতকাল (মঙ্গলবার) আমার গাছ থেকে আম পাড়ার সময় আমি দেখে ফেলি। পরে ওকে ধরে একটা থাপ্পড় দিয়ে গামছা দিয়ে গাছের সাথে বেধে রাখি, যেন ও ভয় পেয়ে আর পরবর্তীতে এরকম কাজ করার সাহস না পায়।
‎
‎পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহম্মদ সালাউদ্দিন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD