1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

আমতলীতে চাঁদা দাবী নিয়ে সংঘর্ষ ৬ জন আহত মাইনুল ইসলাম রাজু

  • প্রকাশিতঃ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার পঠিত

আমতলীতে চাঁদা দাবী নিয়ে সংঘর্ষ ৬ জন আহত

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

আমতলীতে হাঁস খামারীর নিকট দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে হামলা পাল্টা হামলায় রামদা এবং দায়ের কোপে ৬ জন গুরুতর জখম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে জহিরুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। শনিবার দুপুরে চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে এঘটনা ঘটে। আহতরা বর্তমানে বরিশাল শেবাচিম ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের মো. জাকির হোসেন মাতুব্বরের ছেলে মো. সোহেল মাতুব্বর ৬ মাস ধরে নিজ বাড়িতে ৮শ’ হাঁস নিয়ে একটি খামার গড়ে তোলেন। হাঁসগুলো প্রতিদিন সকাল বিকাল খামার থেকে বের করে বাড়ির সামনে পাতাকাটা খালে ছেড়ে দেন। খালে হাঁস ছেড়ে লালন পালন করতে হলে পাশ্ববর্তী ঘটখালী গ্রামের মৃত তোতা মিয়া হাওলাদারের ছেলে মো. জহিরুল ইসলাম ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ খামারী সোহেল হাওলাদারের। এ নিয়ে শনিবার বিকেল ৩ টায় উভয় গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। হামলায় রামদা, ধারালো দায়ের কোপে খামারী সোহেল মাতুব্বর (৩৫), তার বাবা মো. জাকির হোসেন মাতুব্বর (৬০) ও সুমন মাতুব্বর (২২), জহিরুল ইসলাম (৪০), রাজিব হাওলাদার (২২) ও জুয়েল মাতুব্বর (৩৫ ) নামে ৬ জন গুরুতর জখম হন। গুরুতর আহত সোহেল, তার বাবা জাকির ও ভাতিজা সুমন মাতুব্বরকে বরিশাল শেবাচিম এবং জাহিরুল ও রাজিবকে পটুয়াখালী জেনালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত জহিরুল হাওলাদার চাঁদা দাবীর অভিযোগ অস্বীকার করে বলেন, খালে হাঁস ছেড়ে পানি নষ্ট করার প্রতিবাদ করায় সোহেলের নেতৃত্বে আমাদের উপর হামলা করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD