1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দুমকিতে পৃথক অভিযানে গাঁজাসহ ৫ যুবককে আটক করেছে পুলিশ জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেনাপোলে গভীর রাতে পুলিশের অভিযান: নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৪ চট্টগ্রামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় সাধারণ ডায়রি জিডি করেন ভুক্তভোগী (সাংবাদিক) সাংবাদিক অমিত হাসানের বাড়িতে হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৪ নাগেশ্বরীতে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ই-জেনারেল সার্টিফিকেট আদালত লাইভ টাস্ক ইমপ্লিমেন্টেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। নওগাঁর মান্দা উপজেলায় বাড়িতে একা পেয়ে এক তরুণীকে (১৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে শীতের আগমনী বার্তায় গাইবান্ধায় লেপ-তোষকের ধুম, ব্যস্ত কারিগররা প্রেস ক্লাবের আশপাশের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়, ১ হাজার ২৫০ টাকায় মিলছে লেপ! শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপ, গ্রেপ্তার ২

বৈঠকে জাতীয় নির্বাচনের লক্ষ্য ও সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা

  • প্রকাশিতঃ শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩৪৯ বার পঠিত

বৈঠকে নির্বাচন ও সংস্কার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:

আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও সদস্য বদিউল আলম মজুমদার অংশগ্রহণ করেন। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দারও উপস্থিত ছিলেন।

 

বৈঠক শেষে রাত আটটার দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। 

 

তবে রাত সোয়া নয়টার দিকে এক সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।  

 

বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ ও বদিউল আলম মজুমদার কমিশনের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এবং জানান, ইতিমধ্যে আটটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। বিএনপির সঙ্গে আলোচনা আগামী বৃহস্পতিবার নির্ধারিত রয়েছে। জনমত যাচাই ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD