1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

নেত্রকোনার মদন উপজেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

  • প্রকাশিতঃ শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

নেত্রকোনার মদন উপজেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

শহীদুল ইসলাম রুবেল নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার মদন উপজেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল  করেছে বিএনপির নেতাকর্মীরা।  আজ শনিবার (১২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার হাসপাতাল রোড এলাকায়  বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলছেন, ২০২২ ইং সালের মদন উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিল; যার মেয়াদ ২০২৪ ইং সালে শেষ হয়।গত ১ বছর পার হলেও নতুন কোনো স্থায়ী কমিটি করা হয়নি।বিক্ষোভ মিছিলে বিএনপির নেতাকর্মীরা ‘অবৈধ কমিটি, মানি না, মানব না, ‘ত্যাগীদের বঞ্চনা, চলবে না, চলবে না’- স্লোগান দেন।মদন উপজেলা  বিএনপির সাবেক সদস্য সচিব বদরুজ্জামান শেখ মানিক বলেন, “আমরা আওয়ামী লীগের শাসন আমলে জেল, জুলুম, হয়রানি ও নির্যাতন সহ্য করেছি। দলে সক্রিয় ছিলাম। বতর্মান উপজেলা বিএনপির সভাপতি এন আলম ও সাধারণ সম্পাদক  রফিকুল ইসলাম আকন্দ বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ করেছেন।তিনি বলেন, “তারা আওয়ামী দোসরদের মদনে পুনর্বাসনের জন্য হাত হাত করে চলছে। অবিলম্বে কমিটি বাতিল না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”বিক্ষোভ সমাবেশে মদন পৌর বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান সম্রাট,মদন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আবু তাহের আজাদ, সাবেক যুগ্ন আহবায়ক কামরুল হাসান,সাবেক যুগ্ন আহবায়ক ফজলে এলাহী টুটন,সাবেক যুগ্ন আহবায়ক আল মনসুরুল আরিফ, মদন পৌরসভার ধানের শীষ মেয়র নমিনী এনামুল হক,মদন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন ইনসান বক্তব্য রাখেন।এ সময় মদন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD