1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

নেত্রকোনার মদনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই গঠনার অভিযুক্ত গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

নেত্রকোনার মদনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই গঠনার অভিযুক্ত গ্রেপ্তার

শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

নেত্রকোনার মদনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ওজিবুর রহমান (৩২) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার ওজিবুর রহমান নেত্রকোনার আটপাড়া উপজেলার চাড়িয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

আজ বুধবার সকালে ময়মনসিংহ র‍্যাব-১৪, কিশোরগঞ্জ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো.আশরাফুল কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।এরআগে মঙ্গলবার দুপুরে রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল কাজিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়,গত বছরের ২৫ অক্টোবর প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হন জসিম উদ্দিন ওরফে কালা মিয়া (৪৫)। রাতে বাড়ি না ফেরায় সকালে তাকে খুঁজতে বের হয় পরিবারের লোকজন। দুপুরে তারা খবর পান মদন উপজেলার বারড়ী বাজারে কালা মিয়ার ব্যবহৃত অটোরিকশাটি পড়ে আছে। পরে কিছু দূরে বারড়ী থেকে বটতলা সড়কের পাঁচহার বড়বাড়ী এলাকার পাকা রাস্তার পাশ থেকে কালা মিয়ার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৮ অক্টোবর নিহতের বড় ভাই মো. ইউনুছ খান বাদী হয়ে অজ্ঞাতাদের আসামি করে মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় র‍্যাব মামলার ছায়া তদন্ত শুরু করে। তথ্য উপাত্ত সংগ্রহ করে ঘটনায় ওজিবুরের সংশ্লিষ্টটার প্রমাণ পায় র‍্যাব। রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল কাজিবাড়ি এলাকায় তার অবস্থান সনাক্ত করা হয়। পরে গতকাল মঙ্গলবার দুপুরে র‍্যাব ১৪, কিশোরগঞ্জ সিপিসি-২ ও র‍্যাব-১ এর যৌথ অভিযানে ওজিবুরকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কর্মকর্তা আশরাফুল কবির বলেন, গ্রেপ্তার ওজিবুরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মদন থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD