1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

মেহেরপুরে চেক জালিয়াতি মামলায় সাংবাদিক সুমনের জেল ও জরিমানা

  • প্রকাশিতঃ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১১৬ বার পঠিত

মেহেরপুরে চেক জালিয়াতি মামলায় সাংবাদিক সুমনের জেল ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি

চেক জালিয়াতি মামলায় আফসারুল হাসান সুমন (সুমন সাংবাদিক) কে এক বছরের কারাদণ্ড ও ৯৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বিকালের দিকে মেহেরপুর যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এমদাদুল হক এ রায় দেন। সাজাপ্রাপ্ত সুমন মেহেরপুর শহরের বড় বাজার এলাকার আনারুল ইসলামের ছেলে।

জানা গেছে, সুমন ২০২৩ সালের ২০ আগস্ট ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরে মেহেরপুর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পাড়ার ফারুক হোসেনের ছেলে হাসানুল মারুফ এর ৯৫ হাজার ৩৮৭ টাকা পাওনা বাবদ রূপালী ব্যাংক শাখার একটি চেক প্রদান করেন। পরে ওই চেকের অনুকূলে কোন টাকা না থাকায় চেকটি ডিজ অনার করা হয়। পরে হাসানুল মারুফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বিজ্ঞ আদালত আফসারুল হাসান সুমন (সুমন সাংবাদিক)কে এক বছরের কারাদণ্ড ও চেকের সমপরিমাণ ৯৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

মামলা রাষ্ট্রপক্ষে এ পি পি মখলেছুর রহমান খান স্বপন এবং আসামি পক্ষে রথ সোভা মন্ডল কৌশলী ছিলেন। সাজাপ্রাপ্ত সুমন পলাতক রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD