1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলার দুই আসামী গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলার দুই আসামী গ্রেফতার

মোঃ আবু সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুইজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে পরিচালিত অভিযানে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-৫।

গ্রেফতারকৃত আসামীদের একজন জেলার শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা এলাকার আতাউর রহমানের ছেলে মাদক মামলায় ১৮ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শহিদুল ইসলাম ওরফে আরিফ (৩২) এবং অন্যজন একই উপজেলার মিয়াপুর এলাকার সাইদুর রহমানের ছেলে এনআই এ্যাক্টে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্কাশ আলী (৪০)।

এ বিষয়ে বুধবার (৯ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, মাদক মামলায় ১৮ মাসের সাজাপ্রাপ্ত আসামী আরিফ এবং এনআই এ্যাক্টে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী আক্কাশ দীর্ঘদিন ধরে পলাতক ছিল। কিন্তু তাদের ধরতে র‌্যাবের গোয়েন্দা দল মাঠে সক্রিয় থাকায় মঙ্গলবার দিবাগত রাত ৮টায় জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে আক্কাশকে এবং রাত সাড়ে ৯টায় রানীহাটি বাজার এলাকা থেকে আরিফকে ধরতে সক্ষম হয় র‌্যাব।

গ্রেফতারকৃত আসামীদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD