1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

ভালুকায় গৃহবধূর ঘরে ডাকাতি: হাত-পা বেঁধে লুটে নেয় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৫১ বার পঠিত

ভালুকায় গৃহবধূর ঘরে ডাকাতি: হাত-পা বেঁধে লুটে নেয় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা

ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা এলাকায় ইব্রাহিম ফকিরের বসতবাড়িতে ঢুকে তার স্ত্রীকে হাত-মুখ বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৮ এপ্রিল) ভালুকা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সখিনা আক্তার।

 

ঘটনার সময় ভুক্তভোগী নারী একাই বাড়িতে ছিলেন। তার স্বামী মোঃ ইব্রাহিম পেশায় একজন ট্রাকচালক এবং তিনি প্রায় সময় বাইরে থাকেন। এই সুযোগকে কাজে লাগিয়েই দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

ভুক্তভোগী সখিনা আক্তার জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে ৮ জন পুরুষ ও ১ জন নারী তাকে জোরপূর্বক মেঝেতে ফেলে হাত বেঁধে ফেলে। এরপর তার মুখে টেপ লাগিয়ে ঘরের স্টিলের ড্রয়ার ভেঙে ফেলে। ড্রয়ার থেকে নগদ ১৯ হাজার টাকা, আনুমানিক ৩ আনা ওজনের একজোড়া স্বর্ণের কানের দুল এবং ১ আনা ওজনের দুটি নাকফুল লুট করে নিয়ে যায়।

 

এসময় ডাকাত দলের সদস্যরা গোয়ালঘরে থাকা দুইটি মহিষ ও তিনটি গরু নেওয়ার উদ্দেশ্যে গোয়ালঘরের চাবি দেওয়ার জন্যও বলে। তখন তিনি কৌশলে গোয়ালঘরের চাবি দেননি। ভুক্তভোগীর দাবি, স্বর্ণালঙ্কারের বাজারমূল্য আনুমানিক ৩০ হাজার টাকা।

 

এ সময় দুর্বৃত্তরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পুরো ঘটনা এলাকার মানুষকে গভীর আতঙ্কে ফেলেছে।

 

প্রশাসনের অবস্থান

ভালুকা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল হুদা খান জানিয়েছেন,

“আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

সামাজিক প্রতিক্রিয়া ও উদ্বেগ

ডাকাতির খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় জনপ্রিয় পেজ ‘বিউটিফুল ভালুকা’ তীব্র ক্ষোভ প্রকাশ করে লিখেছে,

“এতদিন যারা ডাকাতির খবর গুজব বলেছিলেন, আজ তাদের বলছি ফকির বাড়ি থেকে যা যা লুট হয়েছে, তার ক্ষতিপূরণ আপনারা দেন।”

 

একজন স্থানীয় বাসিন্দা ফেসবুকে লেখেন,

“এমন হলে ঘরে ঘুমানোই যাবে না। প্রশাসনের দ্রুত পদক্ষেপ দরকার।”

 

নিরাপত্তা নিয়ে পরামর্শ

নিরাপত্তা বিশেষজ্ঞ এবং স্থানীয় নেতৃবৃন্দ পরামর্শ দিয়েছেন

“অচেনা কারো ডাকে সাড়া না দিয়ে আশেপাশের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে দরজা খুলুন। নিরাপত্তা বাড়াতে দরজায় সিসি ক্যামেরা ও নিরাপত্তা লাইট বসানো যেতে পারে।”

জননিরাপত্তা নিয়ে ভাবনার সময় এখনই

এই ঘটনা প্রমাণ করে যে, গ্রামাঞ্চলেও এখন নিরাপত্তার চরম সংকট দেখা দিচ্ছে। একটি পরিবারে ডাকাতি হলেও তার প্রভাব পুরো সমাজে পড়ে। তাই সময় এসেছে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও আরও সতর্ক ও সচেতন হওয়ার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD