1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

নৌকাডুবিতে স্বামীসহ প্রাণ হারালেন ইবি শিক্ষার্থী মৌ

  • প্রকাশিতঃ শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

নৌকাডুবিতে স্বামীসহ প্রাণ হারালেন ইবি শিক্ষার্থী মৌ

তারিকুল ইসলাম, ইবি প্রতিনিধি

পাবনার সুজানগরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাসুদা মাহজাবিন মৌ ও তাঁর স্বামী হৃদয় হোসেন মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।

বিষয়টি শনিবার (৫ এপ্রিল) বিকেলে নিশ্চিত করেন বিভাগের সভাপতি মো. খাইরুল ইসলাম।

জানা গেছে, শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সুজানগর উপজেলার সাতবারিয়া ঘাট এলাকায় ঘুরতে যান মৌ ও হৃদয়। সেসময় হঠাৎ নৌকাডুবির ঘটনা ঘটে এবং তারা নিখোঁজ হন। দীর্ঘ ১৬ ঘণ্টার উদ্ধার তৎপরতার পর শনিবার বেলা ১১টার দিকে পদ্মা নদী থেকে তাদের নিথর দেহ উদ্ধার করে নৌপুলিশ ও ডুবুরি দল।

নিহত মৌ পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম বাজারের ব্যবসায়ী মানিকুজ্জামান মানিকের মেয়ে। তাঁর স্বামী হৃদয় পাবনা সদর উপজেলার কোলচরি গ্রামের দুলাল প্রামানিকের ছেলে।

বিভাগীয় সভাপতি মো. খাইরুল ইসলাম বলেন, “নদীতে নৌকাডুবির ঘটনায় আমাদের শিক্ষার্থী ও তাঁর স্বামীর মর্মান্তিক মৃত্যুর খবর পেয়েছি। আমরা গভীরভাবে শোকাহত। বিভাগের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD