1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৩১৪ বার পঠিত

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি রাজবাড়ী কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ীতে সালমা বেগম (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর তার কাছ থেকে টাকা লুট করা হয় বলে দাবি সালমার পরিবারের।

গতকাল সোমবার (৩১ মার্চ) দিবাগত রাত ১১ টার পর যেকোন সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ৮ দিকে রাজবাড়ী সদর থানা পুলিশ সালমা বেগমের মরদেহ উদ্ধার করে।

সে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর গ্রামের সৌদি প্রবাসী আজাদ মল্লিকের স্ত্রী।

সালমার শ্বাশুড়ি লতা বেগম বলেন, আমার ছেলে আজাদ দেড় বছর আগে সৌদি আরব যায়। সৌদি যাওয়ার পর তার স্ত্রী সালমা সাদিক নামে সাত বছরের ছেলে ও সিনহা নামে পাঁচ বছরের এক মেয়ে নিয়ে বাড়িতেই থাকতেন। সোমবার রাত ১১টার দিকে সালমা দুই সন্তান নিয়ে ঘুমাতে যায়।

সকালে উঠে দেখি সাদিক ঘরের ভেতর কান্না করছে। বাইরে থেকে দরজা আটকানো। দরজা খুলে ঘরের ভেতর সামলার মরদেহ দেখতে পাই। তার গলায় ওড়না পেচানো, শরীর কাঁথা দিয়ে ঢাকা।

তিনি আরও বলেন, আমার ছেলে ঈদের আগে সৌদি আরব থেকে এক লাখ টাকা পাঠিয়েছিল। সালমাকে হত্যা করে ঘর থেকে টাকা ও সালমার নাকফুল নিয়ে গেছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান বলেন, সালমা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার কারণ উদঘাটন ও এর সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD