1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

সাভারে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তার মৃত্যু, ঘাতক চালক আটক।

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

সাভারে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তার মৃত্যু, ঘাতক চালক আটক।

মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

ঢাকার সাভারে উল্টো পথে চলা ট্রাক চাপায় মো. ফজলুর রহমান নামে পুলিশের এক উপ-পরিদর্শক নিহত হয়েছেন।

২৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে সাভারের বলিয়ারপুর এলাকা থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ স্পেশালাইস্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৫.১৯ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

জানা যায়, নিহত মোঃ ফজলুর রহমান সাভার মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মেরেঙ্গা গ্রামের মৃত সুনু ভুঁইয়ার ছেলে।

মৃত্যুকালে এস আই ফজলুর রহমানের বয়স হয়েছিল ৪০ বছর। তিনি বৃদ্ধ মা, দুই ভাই, তিন বোন এবং স্ত্রী শাহনাজ আক্তার মেঘলাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দুই সন্তানের জনক। তারা হলেন, মেয়ে ফারহানা রহমান আয়াত(৪) ও ছেলে মসিউর রহমান আলভী (২)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টায় সাভারের বলিয়ারপুর থেকে দায়িত্ব পালন শেষে সাভার মডেল থানায় ফেরার পথে বলিয়ারপুর এলাকায় তার মোটর সাইকেলটির ওপর রং সাইডে উল্টো পথ ধরে আসা একটি ট্রাক তুলে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার বাংলাদেশ স্পেশালাইস্ট হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাক চালককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। আটককৃত ওই ট্রাক চালকের নাম মো. রাকিব (২৩)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার কাচিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, আহত অবস্থায় উদ্ধার করে এস আই ফজলুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ঘাতক ট্রাক চালক রাকিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD