1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজশাহীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর গ্রেপ্তার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

রাজশাহীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো 

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় স্থানীয় জনতার সহায়তায় এক মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসময় চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো: জনি (৩২) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার জিন্নানগর এলাকার মো: তসলিমের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ রাতে কাশিয়াডাঙ্গা ‌‌থানার হড়গ্রাম মুন্সিপাড়ার একটি দোকানের সামনে এক ব্যক্তি তার মোটরসাইকেল রেখে দোকানের ভিতরে যান। কিছু সময় পর ঐ ব্যক্তি দোকানের সিসি ক্যামেরায় দেখতে পান যে, তার মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে। তখন তিনি “চোর, চোর” বলে চিৎকার শুরু করেন এবং চোরদের পিছু নেন। তার চিৎকারে স্থানীয় জনতা জনিকে মোটরসাইকেলসহ আটক করে। এসময় জনির সহযোগী কৌশলে পালিয়ে যায়। সংবাদ পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল উদ্ধারসহ জনিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি এবং তার সহযোগীদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD