1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

সাভারে সামাজিক সংগঠন “বন্ধুমহল” এর উদ্যোগে ইফতার

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৬৩৬ বার পঠিত

সাভারে সামাজিক সংগঠন “বন্ধুমহল” এর উদ্যোগে ইফতার

স্টাফ রিপোর্টার অভি খায়রুল ইসলাম সাভার:

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে সামাজিক সংগঠন “বন্ধুমহল” এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪শে মার্চ) বিকেলে পৌরসভার ১নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি নেতা ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন, আমার কাজের দ্বারা যদি আমাকে যোগ্য মনে হয় তাহলে আমাকে ভোট দিয়ে পৌর মেয়র হিসেবে নির্বাচিত করবেন। আমি একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত ও ছিনতাই মুক্ত স্বচ্ছ সুন্দর সাভার গড়তে চাই। তাই এই লড়াইয়ে আপনাদের আমার পাশে চাই।

এছাড়া তিনি জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন বন্ধুমহলের আহ্বায়ক আব্দুল সবুর খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, মো: এনামুল খান, মো: শাহাদত হোসেন খান, মো: সোহেল রানা, মো: ইকবাল বাহার বাবলু, সোহেল রানাসহ এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে সাভার পৌরসভাসহ দেশবাসীর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD