1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই : চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হক নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাগআঁচড়ায় হাইওয়ে পুলিশের চেকপোস্টে ধরা পড়ল গাঁজাসহ মাদক কারবারি, জব্দ মোটরসাইকেল অকাল বৃষ্টিতে ফুলবাড়ীর আমন চাষিদের দিশেহারা দশা: সিরাজগঞ্জ তাড়াশে পুকুরে বিষ প্রয়োগ করে চার লাখ টাকার মাছ নিধন,ব‍্যংক রিনে দিশে হাড়া চাষি। ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ইলিয়াস হোসেন এলিচ গ্রেপ্তার দর্শনা থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ০২জন সদস্য এবং গ্রেফতারী পরোয়ানা মূলে ০৪জন আসামী গ্রেফতার। রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় গরু আটক করা প্রসঙ্গে শেরপুর নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে, জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সাড়ে ১১ লাখ টাকা মূল্যের ৭টি ভারতীয় গরু জব্দ।

নেত্রকোনার পূর্বধলা উপজেলার  শ্যামগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নি’হত

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৫০ বার পঠিত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার 
শ্যামগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নি’হত

শহীদুল ইসলাম রুবেল নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ কুতুবপুর পালের ঘাট মোড়ে সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার (২৪ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা গ্রামের আব্দুল খালেকের পুত্র।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মোশারফ হোসেন মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ছাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।নিহতের চাচা মোঃ আব্দুর রহমান জানান, “মোশারফ স্থানীয় একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মতো আজও ভোরে সাইকেল যোগে ইট ভাটায় যাচ্ছিলেন। হঠাৎ ছয়টার দিকে আমাদের কাছে ফোন আসে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি মোশারফের মরদেহ রাস্তার পাশে পড়ে আছে।”
এ ব্যাপারে শ্যামগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক নান্নু খানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত ঘাতক যানবাহন বা চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD