1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

গোয়ালন্দে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৭৮ বার পঠিত
গোয়ালন্দে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা কোট চত্বরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ‍্যাড. আসলাম মিয়ার নেতৃত্বে এ ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ‍্যাড. লিয়াকত আলী।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ‍্যাড. আসলাম মিয়া।
গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সভাপতি মো. নিজাম উদ্দিন শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মোশারফ আহমেদ এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান মোল্লা মজিসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইমাম মো. গোলজার হোসেন।
এদিন দেশ ও দেশের মানুষের মঙ্গল ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD