মার্চ ২১, ২০২৫, ১১:০১ পি.এম
গোয়ালন্দে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোয়ালন্দে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা কোট চত্বরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. আসলাম মিয়ার নেতৃত্বে এ ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. আসলাম মিয়া।
গোয়ালন্দ উপজেলা বিএনপি'র সভাপতি মো. নিজাম উদ্দিন শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মোশারফ আহমেদ এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান মোল্লা মজিসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইমাম মো. গোলজার হোসেন।
এদিন দেশ ও দেশের মানুষের মঙ্গল ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM