1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু।

নেত্রকোনার পূর্বধলায় ৩৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৬০ বার পঠিত

নেত্রকোনার পূর্বধলায় ৩৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শহীদুল ইসলাম রুবেল নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলায় ৩৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্প।  যার আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ টাকা।মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত একটি নোহা ব্র্যান্ডের মাইক্রোবাস ও ৩টি মোবাইল  জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- হবিগঞ্জের সদর থানাধীন বড় বৌমা গ্রামের মৃত আব্দুল  মান্নানের ছেলে মো. জসিম উদ্দিন (৪৩)। ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাথোহাড় গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৫) এবং একই জেলার গৌরীপুর উপজেলার কাশিয়ার চর গ্রামের জলিলের ছেলে মো. জুয়েল (৩৮)। আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, র‌্যাব-১৪ (সিপিসি-২) এর কিশোরগঞ্জ ক্যাম্পের  অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার সিনিয়র সহকারি পরিচালক। এর আগে গত সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোণার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ই্উনিয়নের নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে জম জম ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। র‌্যাব-১৪ এর পক্ষ থেকে আরো জানানো হয়, গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে নেত্রকোনার পূর্বধলা থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD