নেত্রকোনার পূর্বধলায় ৩৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শহীদুল ইসলাম রুবেল নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় ৩৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্প। যার আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ টাকা।মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত একটি নোহা ব্র্যান্ডের মাইক্রোবাস ও ৩টি মোবাইল জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- হবিগঞ্জের সদর থানাধীন বড় বৌমা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. জসিম উদ্দিন (৪৩)। ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাথোহাড় গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৫) এবং একই জেলার গৌরীপুর উপজেলার কাশিয়ার চর গ্রামের জলিলের ছেলে মো. জুয়েল (৩৮)। আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, র্যাব-১৪ (সিপিসি-২) এর কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার সিনিয়র সহকারি পরিচালক। এর আগে গত সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোণার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ই্উনিয়নের নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে জম জম ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। র্যাব-১৪ এর পক্ষ থেকে আরো জানানো হয়, গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে নেত্রকোনার পূর্বধলা থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM