1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ তরুণী গ্রেফতার পিরোজপুরে ৮ লাখ টাকার মাদকসহ দুই কারবারি গ্রেফতার বারবার গণপরিবহনে অগ্নিকাণ্ডে নগরজুড়ে আতঙ্ক; যানবাহনের ফিটনেস, মালিকপক্ষের দায়িত্বশীলতা, তদারকির ঘাটতি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে কঠোর প্রশ্ন কুড়িগ্রামে দুর্বৃত্তকারীর ছুরির আঘাতে স্বামী নিহত স্ত্রী নিহত ও দুর্বৃত্তকারীকে আটক করেছে পুলিশ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুড়িগ্রামে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত। ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির, ডিসিকে ‘মুজিববাদী আমলা’ আখ্যা ‎ ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ডসহ ৩ দফা দাবিতে রাবি শিক্ষার্থীর আমরণ অনশন

  • প্রকাশিতঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩৫৮ বার পঠিত

ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ডসহ ৩ দফা দাবিতে রাবি শিক্ষার্থীর আমরণ অনশন

রাবি প্রতিনিধি: ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরসহ তিন দফা দাবি জানিয়ে আমরণ অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তার নাম ফাতিন আলমাস অপূর্ব। তিনি দর্শন বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রোববার (৯ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে জোহা চত্বরের সামনে তিনি অনশন শুরু করেন।

তার তিন দফা দাবিগুলো হলো-
১. ধর্ষণ প্রতিকারে ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হতে হবে। আগামী তিন দিনের মধ্যে ওই শিশু আছিয়াকে নির্মমভাবে ধর্ষণকারীদের প্রকাশ্যে ফাঁসি নিশ্চিত করতে হবে।

২. যেহেতু এটি রাষ্ট্রের সবচেয়ে বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাই এ সমস্যাকে গুরুত্ব দিয়ে দেশের স্বাধীন বিচার ব্যবস্থার অধীন জরুরীভিত্তিতে পৃথক বন্দোবস্ত (ট্রাইব্যুনাল/ধর্ষণ নিনিবোধ কমিশন) করা হোক।

৩. যেকোনো ধর্ষণের ঘটনা ঘটলে সেই বন্দোবস্ত থেকে দ্রুত (কার্যকরী অনুসন্ধান টিম তৈরি করে) পদক্ষেপ নিয়ে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে প্রমাণিত হওয়ার এক সপ্তাহের মধ্যে বিচারকাজ সম্পন্ন এবং প্রথম দফা অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

অনশনের বিষয়ে অপূর্ব বলেন, ‘বাংলাদেশে প্রতিনিয়ত একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ সরকারকে নিতে দেখা যাচ্ছে না। যার ফলে ধর্ষকেরা আরও সাহস পেয়ে বসে। ধর্ষকের একমাত্র শাস্তি চাই মৃত্যুদণ্ড। তাহলে এর থেকে রেহাই পাওয়া সম্ভব।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD