1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

নেত্রকোনায় ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২২৩ বার পঠিত

নেত্রকোনায় ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

শহীদুল ইসলাম রুবেল,নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনায় ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। রবিবার (৯ মার্চ) বিকেলে পৌরশহরের অজহর রোডস্থ উদীচী অফিসের সামনের রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃত ২ মাদক কারবারি হলেন নেত্রকোনা সদর উপজেলার মেদনি নোয়াপাড়া গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে শামীম (২৬), সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার কলাগাঁও গ্রামের ডা. আব্দুল মান্নানের ছেলে রফিকুল ইসলাম (৩৮)। রাত সোয়া ৭টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন নেত্রকোনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী পাঠান। তিনি জানান, নেত্রকোনার পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদের (পিপিএম) নির্দেশনায় মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ এর সার্বিক তত্ত্বাবধানে মডেল থানার এসআই শাহজাহান খান ও এএসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে আটককৃত রফিকুল ইসলামের প্যান্টের পকেট হতে দুটি এয়ারটাইট নীল প্যাকেটে ২৫০ ও ২০০ পিস করে ৪৫০ পিস এবং শামীমের প্যান্টের পকেট থেকে একটি এয়ারটাইট নীল প্যাকেটে ৫০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করতে সক্ষম হয়। ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক বিধি মোতাবেক আলামত হিসাবে জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD