1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ২৫৯ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ২।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১২৭ বার পঠিত

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ২৫৯ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ২।

রাজশাহী ব্যুরো 

গত ০৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন পিরোজপুর গ্রাম হতে রাত ০৯:২০ টায় দুইজন মাদক কারবারিকে ২৫৯ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম ১। মোঃ মাজদার হোসেন (৫০) ও ২। মোঃ রকি হোসেন (২০)। মোঃ মাজদার হোসেন রাজশাহী জেলার চারঘাট থানাধীন পিরোজপুর গ্রামের মৃত ছাইদার রহমানের পুত্র এবং মোঃ রকি হোসেন গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ মাজদার হোসেনের পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ গত ০৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. রাত ০৭:৪৫ টায় চারঘাট থানাধীন কাকরামাড়ি ও তার সন্নিহিত এলাকায় ডিউটি করছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন পিরোজপুর গ্রামস্থ গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বসতবাড়ীর মেইন গেইটের সম্মুখে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ গত ০৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. রাত ০৭:৫৫ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ০৮:২০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ মাজদার হোসেন ও মোঃ রকি হোসেনদ্বয়ের দেহ তল্লাশিকালে তাদের হাতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগের মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ২৫৯ বোতল ফেন্সিডিল-সহ তাদের গ্রেফতার করে। 

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ মাজদার হোসেনের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মাদক মামলা রয়েছে। 

ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD