1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু

১৭ বছর পর নিজ গ্রামে ফিরছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, প্রস্তুত বিশাল সংবর্ধনা

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭২ বার পঠিত

১৭ বছর পর নিজ গ্রামে ফিরছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, প্রস্তুত বিশাল সংবর্ধনা

শহীদুল ইসলাম রুবেল,নেত্রকোনা জেলা প্রতিনিধি:

১৭ বছর পর গ্রামের বাড়িতে আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) আসছেন সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
সাবেক সফল স্বরাস্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায়। তিনি নেত্রকোনা-৪(মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে তিনবার সংসদ সদস্য ছিলেন।প্রিয় এ নেতা আসার অপেক্ষায় আছে তরুণ থেকে বৃদ্ধ, সময় গুনছেন কখন নিজ এলাকায় আসবেন সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মদন পৌরসভা, ৮টি ইউনিয়নের গ্রাম, পাড়া, মহল্লা সর্বত্র তৈরি করা হয়েছে নানা রঙের তোরণ। হাট বাজার রাস্তা ঘাটে মানুষের মধ্যে উল্লাস বইছে। চায়ের স্টল থেকে শুরু করে অফিস আদালত, মাঠ ঘাটে শুধু প্রিয় নেতাকে দেখার জন্য অপেক্ষা, কবে আসবেন হাওর অঞ্চলের মানুষের জননন্দিত নেতা। তিনি ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানে শীষ প্রতীক নিয়ে নেত্রকোণা -৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে এমপি নিবার্চিত হয়ে বেগম খালেদা জিয়ার মন্ত্রী সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বার বার জনগনের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি কারাগার থেকে বের হয়ে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন এবং চিকিৎসা নিয়ে ২১ ফেব্রুয়ারী দেশে ফিরেন। তিন সপ্তাহ বিদেশ সফর শেষে দেশে ফিরলেন বিএনপি এ নেতা।১৭ বছর কারাভোগের পর গত ১৬ জানুয়ারি মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ২৩, ২৪ ও ২৫ ফেব্রয়ারী (মদন-মোহনগঞ্জ-খালয়িাজুরী) দলের নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা বিনিমিয় করবেন। বিষয়টি নিশ্চিত করেন মদন বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার তিনি জানান, ১৭ বছর পর তিনি গ্রামের বাড়িতে আসবেন। উনার আগমন উপলক্ষে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। মদন উপজেলা থেকে প্রায় ১৫ হাজার মানুষ নেত্রকোনায় উনাকে রিসিভ করবে। এর পর তিনি নেত্রকোনায় হয়রত শাহ সুলতান কমর উদ্দিন রুমি (রা:) এর মাজার শরীফ জিয়ারত করার পর মদন উপজেলায় আসবেন। এর আগে তিনি দুপুর ২টায় নেত্রকোনা জেলা বিএনপির আয়োজনে মুক্তার পাড়া ঐতিহাসিক মাঠে প্রধান অতিথি হিসাবে জনসভায় যোগদান করবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD