1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • প্রকাশিতঃ শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৭ বার পঠিত
ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।
রিপোর্টার ছাইদুলইসলাম ঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার (একুশে ফেব্রুয়ারি) রাত বারোটা এক মিনিটে (প্রথম প্রহরে) উপজেলা পরিষদ চত্বর শহীদ বেদীতে বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
এরপর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে ভাষা শহিদদের স্মরণে উপজেলা পরিষদ শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ভীড় জমে যায়।
বিকেল সাড়ে ৩টার সময় উপজেলা পরিষদ অডিটরিয়ামে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে তাৎপর্যের উপর আলোচনা করেন ইউএনও।
এরপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও ভাষা দিবস উপলক্ষে শিশুদের কবিতা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সংগীত প্রশিক্ষক এমকে চৌধুরী জিন্নাহর পরিচালনায় উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার ওয়াজেদ আলী, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাইসুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মনসুর আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, উপজেলা মৎস অফিসার আইয়ুব আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন উর রশিদ, উপজেলা পরিবার ও পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, তথ্য অফিসার ইসকিতা আফরিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD