1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু

সাংবাদিক মাসুমা আক্তারের মৃত্যুতে দৈনিক নয়া কণ্ঠের শোক প্রকাশ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

সাংবাদিক মাসুমা আক্তারের মৃত্যুতে দৈনিক নয়া কণ্ঠের শোক প্রকাশ।

রাজশাহী ব্যুরো :বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন (এখন টিভি) চ্যানেল এর রাজশাহীর সাংবাদিক অত্যন্ত সৎ-সাহসী হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত মোসাঃ মাসুমা আক্তার ১৮ ফেব্রুয়ারি রাত ৪.১৫ মিনিটের সময়  ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত (১৪- ফেব্রুয়ারী) শুক্রবার, রাজশাহীর এখন- টিভির সাংবাদিক মোসাঃ মাসুমা আক্তার ছুটিতে স্বামীসহ তার শশুর বাড়ি কুমিল্লায় যাচ্ছিলেন। কুমিল্লার নূরজাহান হোটেলের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাসুমা ও তার স্বামী গুরুতর আহত হন। আহত মাসুমা আক্তার ও তার স্বামী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গুরুতর আহত মাসুমা আক্তার ঢাকা মেডিক্যাল কলেজের নিউরো সার্জারি বিভাগের- ২০০ নং ওয়ার্ডে অজ্ঞান অবস্থায় ৪৮ ঘন্টার ( লাইফ সাপোর্টে ) পর্যবেক্ষণে ছিলেন। পর্যবেক্ষণে থাকা অবস্থায় ১৮ ফেব্রুয়ারী রাত ৪.১৫ মিনিটের সময়  মাসুমা আক্তার ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

এই হৃদয়বিদারক সংবাদ সারা দেশের সাংবাদিক সমাজ ও পাঠককুলকে  গভীরভাবে ব্যথিত করেছে। সাংবাদিকতার পেশায় তিনি একজন নিষ্ঠাবান ও সংগ্রামী টিভি সাংবাদিক ছিলেন। তার এই অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজ গভীর ভাবে শোকাহত।

এক শোক বার্তায় দৈনিক নয়া কণ্ঠের ব্যুরো প্রধান সহ সকল সাংবাদিক মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এই শোকাহত সময়ে আমরা মরহুমার পরিবারের পাশে রয়েছি। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে, মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি। এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ মরহুমার পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণের শক্তি দেন সেই দোয়াই করি , আমিন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD