1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি

গোয়ালন্দে কৃষকলীগ নেতাকে মাজার ও গানবাজনা বন্ধে আলেম-ওলামাদের আলটিমেটাম

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫২ বার পঠিত
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 45.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
গোয়ালন্দে কৃষকলীগ নেতাকে মাজার ও গানবাজনা বন্ধে আলেম-ওলামাদের আলটিমেটাম
সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
রাজবাড়ীর গোয়ালন্দে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য ও দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের সাবেক আহবায়ক আব্দুর রহিমকে আলটিমেটাম দিয়েছে আলেম-ওলামারা।
তার বিরুদ্ধে উগ্রবাদী বক্তব্য প্রদান, প্রতিবন্ধী ছেলের মৃত্যুর পর বাড়ির আঙিনায় মাজার তৈরি করে গান বাজনা সহ শিরক ও বিদাতি কার্যক্রম সহ নানাবিধ অভিযোগ রয়েছে।
১৬ ফেব্রুয়ারী রবিবার বাদ মাগরিব উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওয়াহেদ শেখের পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে আলোচনা ও প্রতিবাদ সভার মাধ্যমে এ সকল কর্মকান্ড বন্ধের দাবিতে এ আল্টিমেটাম দেয়া হয়। রাত সারে ১০টা পর্যন্ত সভাটি চলে। সভায় কয়েকশ তৌহিদী জনতা উপস্থিত ছিলেন। 
স্থানীয় আলেম ও গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির নেতৃবৃন্দ তৌহিদী জনতার ব্যানারে এ আলোচনা ও প্রতিবাদ সভার আয়োজন করে।
সভায় বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌরসভা ইমাম কমিটির সভাপতি মুফতি শামসুল হুদা, সাধারণ
সম্পাদক মুফতি আজম আহমাদ, উপজেলা ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু সাইদ, প্রচার সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মোঃ কোরবান আলী, দৌলতদিয়া ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মাওলানা তারেক বিল্লাহ, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা রুহুল আমিন, মাওলানা আমিনুল ইসলাম প্রমূখ।
বক্তারা রহিম বিডিআরের উদ্দেশ্যে বলেন, আপনি ফ্যাসীবাদী আওয়ামী লীগের দোসর। তাদের ছত্রছায়ায় বেশ কয়েক বছর ধরে নিজের বাড়ির আঙিনায় গান বাজনার নাম করে ইসলাম বিরোধী কার্যকলাপ করে আসছেন। পুনরায় এ ধরনের চেষ্টা করলে তৌহিদী জনতা চুপ করে বসে থাকবে না। প্রশাসন আপনার বাড়ির গান-বাজনাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। তারপরও বিএনপি নেতা কর্মীদের পিছনে ঘুরে গান-বাজনা করার চেষ্টা করছেন।  আপনার এরূপ কার্যক্রম অব্যাহত থাকলে তৌহিদী জনতা আপনার বাড়ির দিকে লংমার্চ নিয়ে রওনা হবে এবং যে কোন উদ্ভুত পরিস্হিতির দায় আপনাকে নিতে হবে।
বক্তারা আরো বলেন, রহিম বিডিআর গোয়ালন্দের ইমাম মাহাদী দাবিদার ভন্ড নুরাল পাগলার এজেন্ট হিসেবে কাজ করছে।
আলেম ওলামারা পরবর্তীতে নুরাল পাগলার বিষয়ে কর্মসূচি ঘোষণা করবে।
তারা বলেন, গোয়ালন্দ উপজেলার যেখানেই গান বাজনা হবে, সেখানেই ইমাম কমিটি প্রতিহত করবে।
এ বিষয়ে গোয়ালন্দ পৌর ইমাম কমিটির সভাপতি মুফতি শামসুল হুদা বলেন, আমরা রহিম বিডিআরকে তাওবা করে হক পথে আসার আহ্বান জানাচ্ছি। তিনি যদি নিজ বাড়িতে গান-বাজনার পরিবর্তে ধর্মীয় মাহফিলের আয়োজন করে তবে আমরা উপস্হিত থেকে তাকে সকল ধরনের সহযোগিতা করব। এর ব্যাতিক্রম কিছু করার চেষ্টা করলে শতশত তৌহিদী জনতা তার বাড়ির অভিমুখে লংমার্চ করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD