1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও।

গোয়ালন্দে বিশ্ববিদ্যালয় ও পদ্মা সেতু চাই: আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮১ বার পঠিত
গোয়ালন্দে বিশ্ববিদ্যালয় ও পদ্মা সেতু চাই – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
বিএনপি’র রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, আওয়ামী লীগ আর দেশে ফিরবেনা। যারা আওয়ামী লীগ করে তারা কখনো ভাববেন না তারা আবার রাজনীতি করবে। যারা এই দেশ থেকে পালিয়ে গেছে, তারা আর জনগণের কাছে ফিরতে পারবে না। গোয়ালন্দের মানুষের প্রাণের দাবি দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা সেতু। আর সেই সেতু আওয়ামীলীগ নেতাদের জন‍্য এতোদিন হয়নি। আমরা পদ্মা সেতুর দাবিতে অগ্রসর হয়েছিলাম কিন্তু আওয়ামীলীগ সরকার সেটা হতে দেয়নি। এবার বিএনপি ক্ষমতাই আসলে সেতু ও বিশ্ববিদ্যালয় দুটি নিয়েই কাজ করবো।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গোয়ালন্দ উপজেলা, পৌর ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকা কালীন সময়ে রাজবাড়ীতে ছয় বারের এমপি কাজী কেরামত কি উন্নয়ন করেছে? হাজার হাজার মানুষের কাছ থেকে চাকরি দেবার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন, তাই সামনে আমাদের অনেক কাজ। সকল ভেদাভেদ ভুলে সবাই একত্রিত হয়ে রাজবাড়ী জেলা সহ গোয়ালন্দকে এগিয়ে নিতে যেতে হবে।
গোয়ালন্দ উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. রুস্তম মোল্লার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ‍্যক্ষ মুঞ্জুরুল আলম দুলাল, জেলা আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মাহবুবুল রহমান, জেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক গাজী আহসান হাবীব, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, জেলা যুব দলের আহবায়ক মো. খায়রুল আনাম বকুল, জেলা শ্রমিক দলের সভাপতি আঃ গফুর মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, জেলা যুব দলের যুগ্ম আহবায়ক মুরাদ আল রেজা, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল, সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার প্রিয়া, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, গোয়ালন্দ উপজেলা যুবদলের আহবায়ক মো. ফারুক দেওয়ান, উপজেলা কৃষক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক, পৌর যুব দলের আহবায়ক দেলোয়ার হোসেন মন্ডল, উপজেলা ছাত্র দলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ সহ উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD