1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

জনগণের জন্য কাজ করতে রাজনীতিতে এসেছি: সাবরিনা

  • প্রকাশিতঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

জনগণের জন্য কাজ করতে রাজনীতিতে এসেছি

মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী জেলা প্রতিনিধি,

১২ই ফেব্রুয়ারী ২০২৫ইং বুধবার,
জনগণের জন্য কাজ করতে রাজনীতিতে এসেছি
জনগণের জন্য কাজ করতে ডা. সাবরিনা হুসেন মিষ্টি রাজনীতিতে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

সম্প্রতি জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এ যোগ দিয়েছেন ডা. সাবরিনা হুসেন (মিষ্টি)। সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তাকে জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ সম্পর্কে ডা. সাবরিনা বলেন, আমার দাদি খালেদা রব্বানি ১৯৭৮ সাল থেকে চারবার এমপি ছিলেন । আমার চাচা রেজা হোসেন দিনাজপুর-১ আসনে বিএনপির দলীয় এমপি ছিলেন। সেই ধারাবাহিকতায় আমার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া।

সাবরিনা বলেন, এর আগে আমি সরকারি চাকরি করতাম যে কারণে রাজনীতি করার সুযোগ ছিল না। এখন আমি কিছু কাজ করছি একটা প্ল্যাটফর্ম খুঁজছি মানুষের জন্য, কাজ করার জন্য। তাই জিসাসে যুক্ত হয়েছি।

বিগত আওয়ামী লীগ সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে সাবরিনা বলেন, আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমার ইমেজ নষ্ট করা হয়েছে। আমার জুনিয়রদের প্রমোশন হয়েছে আমার হয়নি। নিয়মিত প্রমোশন হলে এখন আমি সহযোগী অধ্যাপক হিসেবে থাকার কথা। মানুষের জন্য কাজ করে নিজেকে প্রস্তুত করে আগামীতে জনপ্রতিনিধি হতে চাই।

তিনি বলেন, অনেকে আমার রাজনৈতিক আদর্শ সম্পর্কে না জেনে বিরুপ মন্তব্য করছেন যা কোনোভাবেই ঠিক না। মন্তব্যকারীদের উদ্দ্যেশ্যে বলতে চাই আমার পুরো পরিবার জাতীয়তাবাদী দলের আদর্শ লালন পালন করে এবং আমি নিজেও বিএনপির একজন কর্মী । অন্যের ব্যাপারে মিথ্যা সমলোচনা না করে দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে সবাই মিলেমিশে কাজ করাটাই উত্তম।

চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সাবরিনা বলেন, বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে, এখন মন্তব্য করার সময় নয়। তবে সবাইকে সহনশীল হতে হবে। দেশটা এখন অস্থিতিশীল আছে, সবাইকে সহনশীলতার পরিচয় দিয়ে দেশটাকে স্থিতিশীল করা দরকার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD