1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

গোয়ালন্দে কুয়াশার মধ্যে ট্রলারে যাত্রী পারাপার করায় তিন মাঝি আটক।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার পঠিত
গোয়ালন্দে কুয়াশার মধ্যে ট্রলারে যাত্রী পারাপার করায় তিন মাঝি আটক
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-পথে ঘন কুয়াশার মধ্যে ট্রলারে যাত্রী পারাপারের দায়ে শনিবার দুটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ ও তিন মাঝিকে আটক করে দৌলতদিয়া নৌ-পুলিশ।
পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০০ টাকা করে জরিমানা ও সতর্ক করে ছেড়ে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
শনিবার (১ ফেব্রুয়ারি) ভোররাতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে যাত্রী বহনকৃত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলো গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়ার জুরাই মন্ডলের ছেলে আনু মন্ডল (৩৪), একই এলাকার মহিউদ্দিন শেখের ছেলে দুলাল শেখ (৪৭) ও মহিউদ্দিন শেখের অপর এক ছেলে এরশাদ শেখ (৩০)।
জানা গেছে , শনিবার মধ্য রাত হতে ঘন কুয়াশার কারণে এ রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকে। ঘাট এলাকায় আটকা পড়ে শতশত যানবাহন ও অসংখ্য সাধারণ যাত্রী। এ সকল যাত্রীদেরকে নিষেধাজ্ঞা অমান্য করে ট্রলারে অধিক ভাড়া আদায় করে পারাপার করছিল কিছু ট্রলার চালক।
খবর পেয়ে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক, এসআই মেহেদী হাসান অপূর্ব, এসআই মো. মাসুদ রানা ও এএসআই এনামুল সঙ্গীয় ফোর্স সহ শনিবার ভোররাতে ঘন কুয়াশার মধ্যে পদ্মা নদীতে অভিযানে নামেন।
এ সময় দৌলতদিয়া ঘাট থেকে ট্রলারে যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটগামী ও পাটুরিয়াঘাট থেকে যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাট গামী দুটি ট্রলার আটক করেন তারা। এ সময় আটক করা হয় উক্ত তিনজনকে।
পরে আটককৃত তিনজনকে দুপুরে ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়। আদালত তাদের প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে জরিমানা আদায়  ও সতর্ক করে ছেড়ে দেয়।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক বলেন, ঘন কুয়াশায় কোন নৌযান চলাচলের অনুমতি নেই৷ আমি খবর পেয়ে দুটি ট্রলার জব্দ ও তিনজনকে আটক করে ভ্রাম্যমান আদালতে পাঠাই। আমাদের এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD