1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

সদরপুরে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৫০ বার পঠিত

সদরপুরে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শিমুল তালুকদার, সদরপুর ঃ ফরিদপুরের সদরপুরে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সদরপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বর। ৩১ জানুয়ারী শুক্রবার সকাল ১১ টায় তার নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৩০ জানুয়ারী দেশের বিভিন্ন জাতীয়, স্থানীয় এবং কিছু অনলাইন পোর্টালে “সদরপুরে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

উক্ত সংবাদের ভিতরে আমার নাম জরিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাইয়ে আমার জরিত থাকার অভিযোগ উঠেছে। ওই সংবাদের ভিতরে আমার নেতৃত্বে থানা থেকে ফারুক হোসেন বাকুকে হাসপাতালে নেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে। বাহালুল মাতুব্বর উপস্থিত সাংবাদিকদের সদয় অবগতি করে জানান আমি উক্ত ঘটনার সাথে কোনভাবেই জরিত নই, বা আমার নেতৃত্বে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

সংবাদটি আমার বিরুদ্ধে মিথ্যা ও ষরযন্ত্রমূলক ভাবে একটি সার্থন্মেষী মহলের ইন্ধনে এই সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এই সংবাদের তীব্র নিন্দা জ্ঞাপন সহ প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সদরপুর উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে আওয়ামী লীগের দুঃশাষণের সময়ে দলের জন্য জীবনবাজী রেখে যথাযথ ভাবে কাজ করেছি। বিগত সময়ে মিথ্যা মামলার আসামি হয়ে জেল খেটেছি। বিভিন্ন হামলা ও মামলার শিকার হয়েছি। আগামীতেও আমি দলের জন্য নিরলস ভাবে কাজ করে যাব বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি বাবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ ফরিদ হোসেন মোল্যা, জেলা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক সুমন আহমেদ সহ শতাধিক নেতা কর্মি উপস্থিত ছিলেন।

০১৭১৯১০৩৬১৫

৩১ জানুয়ারী, ২০২৫

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD