1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

নওগাঁয় পুকুর থেকে প্রতিবন্ধি যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে নাহিদ হোসেন (১৮) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার
করা করেছে আত্রাই থানা পুলিশ। আজ সোমবার (২৭ জানুয়ারী) বেলা ১১টার সময় উপজেলার
পাঁচুপুর গ্রামের পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করে। এর আগে রোববার সন্ধায় সে নিখোঁজ হয়।
নাহিদ রাজশাহীর বাগমারা উপজেলার নাকপাড়া গ্রামের নজিবর রহমানের ছেলে এবং আত্রাইয়ের
পাঁচুপুর গ্রামের লুৎফর রহমানের ভাগ্নে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন নাহিদের
পারিবারিক বরাদ দিয়ে জানান,বুদ্ধি প্রতিবন্ধী যুবক নাহিদ রোববার সন্ধা অনুমান সাতটা নাগাদ বাড়ী
থেকে বের হয়। এর পর বাড়ীতে না ফিরলে বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোন সন্ধান করতে পারেনি
নাহিদের পরিবারের লোকজন। পরে সোমবার সকালে পাঁচুপুর গ্রামে তার মামার বাড়ীর অদুরে পুকুরে
নাহিদের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে সোমবার দুপুরে মরদেহ উদ্ধার করে
ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান,জন্ম গ্রহনের পর তার মা বাবার মধ্যে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ
হয়ে যায়। এর পর থেকেই আত্রাই উপজেলার পাঁচুপুর গ্রামে মামার বাড়িতে বসবাস করতো নাহিদ। সে
জন্মগত ভাবেই বুদ্ধি প্রতিবন্ধী ছিল বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও পুলিশের এই কর্মকর্ত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD