1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

রায়পুরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২৪৭ বার পঠিত
মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:
 রায়পুরে (লক্ষ্মীপুর)পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ভবন  নির্মাণের অভিযোগ উঠেছে।
দখল হয়ে যাওয়া ওই জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে নির্মাণকাজ চললেও
এ বিষয়ে নির্বিকার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।  এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
জানা যায়, রায়পুর উপজেলার বামনি ইউনিয়নের সাইচা গ্রামের পানি উন্নয়ন বোর্ডের  কোটি টাকার খাল দখল করে পাঁকা পোক্ত  করে  ফাউন্ডেশন নিয়ে ভবন নির্মাণের কাজ চলাচ্ছেন এক  প্রভাবশালী।
এলকাবাসী জানায়, এই ব্যক্তি এর আগে ও ভবন নির্মাণ করছেন পানি উন্নয়ন বোর্ডের জায়গায়। এখন আবার নতুন করে বেশ খানিকটা যায়গা দখল করে কাজ করছে প্রবাসী মোঃ খোকন সেখানেও ভবন নির্মাণের কাজ চলছে।
প্রবাসী খোকনের সাথে কথা বলে জানা যায় পাড়ভেঙ্গে যায় তাই ফাউন্ডেশন দেয়াল তুললেন তবে পানিউন্নয়ন বোর্ড থেকে কোন অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছেন।
আরো জানা যায়,পূর্ব কেরোয়া ওয়াজউদ্দিনের  পোলের পাশে মীরগঞ্জ সড়কে তিন গ্রুপ প্রতিযোগিতা  চালিয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করে।
প্রবাসী হান্নান (আব্দুর রহমান) বলেন আমি ১০ বছর আগ চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড থেকে অনুমতি পাইছি সময়ের কারণে কাজ ধরতে পারিনি। আর দুই ব্যক্তিকে খোঁজ করে পাওয়া যায়নি তাদের ঠিকানা বলতেও রাজি হননি এলাকাবাসী। তিনটা প্রতিষ্ঠানের কাজ একই সাথে।
এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের রায়পুর উপজেলা সহকারী অফিসার  আমিন হোসেনের সাথে কথা বলে জানাযায় পানি উন্নয়ন বোর্ড কোন ভবন নির্মাণের জন্য লিজ দেওয়া হয়নি। বিভিন্ন ফল ফলাদির বাগবাগিচা ও বিভিন্ন প্রজাতির গাছ রোপন করার জন্য পরিবেশ পরিছন্নতা রাখার জন্য পানি উন্নয়ন বোর্ডের জায়গা লিজ দেওয়া হয়। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি লিস্ট দেয়ার সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন ভবন নির্মাণ করার খবর পেয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদাসীনতায় ও কিছু অসাধু কর্মচারীদের যোগসাজসে দিন দিন স্থানীয় প্রভাবশালীরা পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধভাবে দখল করে ভবন ও দোকানপাট গড়ে তুলছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের অনেকেই জানান, রহস্যজনক কারণে রায়পুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এসবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ বিষয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে রায়পুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব থাকা মানজুর এলাহি হোসেন বলেন, জায়গা দখল করে  নির্মানের বিষয়টি শুনে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। জায়গা উদ্ধারসহ দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD