1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

রাজশাহী চিনিকলে লঙ্কাকাণ্ড ২০ টাকা বস্তার দাম চাওয়ায়

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২০৭ বার পঠিত

মোস্তাফিজুর রহমান রানা, পবা প্রতিনিধি , রাজশাহী 

রেশনের চিনি নেয়াকে কেন্দ্র করে রাজশাহী চিনিকলের প্রশাসনিক ভবনে তান্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা ৮টি কক্ষে হামলা চালিয়ে ৯টি কম্পিউটার ও পিন্টারসহ চেয়ার টেবিল ভাংচুর করে। দূর্বৃত্তদের মারপিটে আহত হয়েছেন ২ জন। সোমবার দুপুরে এ ঘটনার সময় চিনি বিক্রির ৯৪ হাজার টাকা লুটের ঘটনাও ঘটে।

রাজশাহী রেশন করনিক শাহীনুর রহমান জানান, বারটার দিকে চিনিকলের মৌসুমী কর্মচারী ট্রাক্টর ড্রাইভার রফিকুল ইসলাম রেশনের এক মন চিনি নিতে আসেন। এসময় তার নিকট চিনির দাম ছাড়াও বস্তার দাম বাবদ আরো ২০ টাকা চাইলে এনিয়ে তর্ক বিতর্ক হয়। এর জেরে রফিকুল ফোন করে তার নিজ এলাকা শ্যামপুরের লোকজনকে ডাকেন।

কিছুক্ষণ পর ১০ থেকে ১২ জনের একদল এসে চিনিকলে রেশন বিভাগে হামলা করে। এসময় রেশম করনিক শাহীনুর, ওজনদার মারফুল ইসলাম দুলালকে মারপিট করে। একপর্যায়ে শাহিনুর পালিয়ে গেলেও দুলালকে রক্তাক্ত করে তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কাটাখালী থানার ওসি আব্দুল মতিন জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এখনো কোন লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর জানান, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। মন্ত্রণালয়ের সাথে কথা বলে তারা আইনগত ব্যবস্থা নিবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD