1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

জয়পুরহাটে আইবিডাব্লিউএফের  দ্বি-বার্ষিক জেলা কাউন্সিল                                           

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি 

ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়ালফেয়ার ফাউন্ডেশনের ( আইবিডাব্লিউএফ)   কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেছেন, উত্তম আচরণ ও সেবামূলক মানসিকতা নিয়ে ব্যবসা পরিচালনা করতে হবে। সুদ বিহীন ইসলামি অর্থ ব্যবস্থার ভিত্তিতে সৎ ব্যবসায়ী তৈরীর উদ্দেশ্যে কাজ করছে আইবিডাব্লিউএফ।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আইবিডাব্লিউএফের  দ্বি-বার্ষিক জেলা কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের জেলা সভাপতি হাসিবুল আলমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জোনের সভাপতি সেলিম রেজা, জেলা জামায়াতের আমীর ও সংগঠনের জেলা উপদেষ্টা ডাঃ ফজলুর রহমান সাঈদ ও সংগঠনের কেন্দ্রীয় সহকারি তথ্য, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হোসাইন আল মামুন ও আইডিইবির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল বাতেন ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের প্রায় ১ হাজার ব্যবসায়ী অংশ নেন। শেষে ব্যবসা চালু করার জন্য একজনকে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD