
স্টাফ রিপোর্টার অভি খায়রুল ইসলাম সাভার
ঢাকার সাভারে কৃতি ফিরোজীর সুচিকিৎসা জন্য দেওয়ান ইদ্রিস ল’কলেজে চ্যারিটি কনসার্টের প্রস্তুতি ও মাঠ পরিদর্শনে সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম।
গত (২২জানুয়ারি) বুধবার সাভার সরকারি অধর চন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রিয় শিক্ষক খোরশেদুজ্জামান ফিরোজী স্যারের ছোট ছেলে কৃতি ফিরোজীর সুচিকিৎসা জন্য ২৫শেজানুয়ারি দেওয়ান ইদ্রিস ল’কলেজে উক্ত চ্যারিটি কনসার্টটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সার্বিক প্রস্তুতি নিয়ে প্রস্তুতি সভা ও মাঠ পরিদর্শন করেন ঢাকা -১৯ সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পৃষ্ঠ পোষকতা ও দিক নিদের্শনায় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রিয় কাউন্সিলর সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম।এর আগে শহীদ মজনু একাডেমি স্কুল মাঠে মানবতার আরেক নাম মোঃ খোরশেদ আলম তার ডাকে সাড়া দিয়ে শত শত মানুষ অনুষ্ঠানে উপস্থিত হয়।
উক্ত কনসার্ট পর্যন্ত মোট ১৩ লাখ টাকা হাতে পেয়েছে কৃতির পরিবার।মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন আমি আশাবাদী আমার বিএনপির নেতৃবৃন্দ,সমাজের ব্যবসায়ী ও জনসাধারণের উপস্থিততে বাকিটা উঠে যাবে। আমি সকলকে আহবান জানাই আপনারা সকলেই মাঠে আসুন গান উপভোগ করুন এবং সাধ্য মতো কৃতির সু চিকিৎসায় হাত বাড়িয়ে দিন।আমরা আবারো প্রমাণ করে দিতে চাই আমরা সাভারের মানুষ মানবিক কাজে সবার সেরা।
উল্লেখ্য কৃতি ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভতি আছেন।তার পরিবারের পক্ষ এত খরচ চালানো সম্ভব না হওয়া চ্যারিটি কনসার্টের আয়োজন মাঠ পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন সংগীত শিল্পী নিলয়,ইমন,সাইফুল,ক্যানেডি,ম্যানফরম্যান রাজীব সহ স্থানীয়বিএনপি নেতৃবৃন্দ।