1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

রাজনীতিতে কোকোর কোন সংশ্লিষ্টতা না থাকলেও স্বৈরাচার তাকে মুক্তি দেননি-ডা. পাভেল

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি ঃ বিএনপি মিডিয়া সেল এর ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেছেন, ক্রিকেটের বিকাশে অবদান রেখেছেন আরাফাত রহমান কোকো।
তিনি নিভৃতচারী ছিলেন, রাজনীতিতে তার কোন সংশ্লিষ্টতা ছিল না, তারপরও স্বৈরাচার তাকে মুক্তি দেননি।
তিনি শুক্রবার বাদ জুমা বগুড়ার গাবতলীর বাগবাড়ী জিয়া বাড়ীতে দেশবরেণ্য ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী।

উপলক্ষে মসজিদ, এতিমখানায় আর্থিক অনুদান প্রদান, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, জিয়াউর রহমান তালুকদার টুটুল, রুহুল ইউসুফ মঞ্জু, জহুরুল ইসলাম সজল, সনি প্রমুখ।

অনুষ্ঠানে এলাকার মসজিদ ও এতিমখানায় আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে অংশ নেন এলাকাবাসী।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD