1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

নিহত আসিফের জন্য সদরপুর কলেজ মসজিদে দুআ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

শিমুল তালুকদার সদরপুর 
ফরিদপুরের সদরপুরে ব্যাটারিচালিত অটোরিক্সার সাথে মোটরসাইকেল সংঘর্ষে মুস্তাফিজুর আহমেদ আসিফ খানের রূহের মাগফিরাত কামনায় দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাদ মাগরিব সদরপুর উপজেলা ছাত্রদলের মোহাম্মদ তুষার মাহমুদের পক্ষ থেকে সদরপুর সরকারি কলেজ মসজিদে এ দুআ মাহফিলের আয়োজন করা হয়। দুআ পরিচালনা করেন কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।

এসময় উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদের হৃদয়, সদরপুর কলেজ ছাত্রদলের শাহিন মোল্লা, উপজেলা ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাহসী ছাত্রনেতা সোহান বয়াতি, রাফি খান, আলি হোসাইন, আনিস মাতুব্বর, রাতুল খান, সালাউদ্দিন আহম্মেদ সহ অন্যরা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় সদরপুর-কৃষ্ণপুর সড়কের মোল্লা বাড়ি আবু হুরাইরা (রা:) জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ আসিফ খাঁন সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবি গ্রামের ওয়াদুদ খাঁনের ছেলে। তিনি সদরপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র হিসেবে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হনয়।

জানা যায়, নিহত আসিফ ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এছাড়াও তিনি সদরপুর সরকারি কলেজের রোভার স্কাউটের সদস্য এবং বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি সদরপুর উপজেলার সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD