1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

নেত্রকোনায় সাংবাদিক আলপনা বেগম এর মায়ের ইন্তেকাল।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৪১ বার পঠিত

নেত্রকোনায় সাংবাদিক আলপনা বেগম এর মায়ের ইন্তেকাল

শহীদুল ইসলাম রুবেল,নেত্রকোনা জেলা প্রতিনিধি:

সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রতিদিন এর নেত্রকোনা প্রতিনিধি সাংবাদিক আলপনা বেগম ও নেত্রকোনা পৌরসভার সাবেক প্যানেল মেয়র এস এম মহসিন আলমের মাতা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সকাল ১০ টায় শহরের সাতপাই নদীর পাড়স্থ চক্ষু হাসপাতাল সংলগ্ন নিজ বাসায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। আজ বাদ আসর সাতপাই এন আকন্দ কামিল মাদ্রাসা মাঠে মরহুমার জানাযার নামাজ শেষে সাতপাই পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুতে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জিপি এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সম্পাদক আবু তাহের তালুকদার, সাবেক পিপি ইফতেখার উদ্দিন খান মাসুদ, জনউদ্যোগের আহবায়ক জেলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সুজনের সভাপতি প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও এন আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল বাতেন, জেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম, সাহিত্য সমাজের সদস্য সচিব কবি তানভীর জাহান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,  সাংস্কৃতিক নেতৃবৃন্দ শোক ও শোকসন্তপ্ত  পরিবারের প্রতি  গভীর সমবেদনা জানান।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD